← Back to Article
Asian News24-দৈনিক এশিয়ান নিউজ২৪

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজকে আগুনে পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক • প্রতিবেদক: নিউজ ডেস্ক ।। • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, বিকাল ৫:০৯
২ মিনিট পাঠ • ২২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলার খবরের পর তেহরান এমন পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে। এ সময় কোনো দেশের জাহাজকে এই নৌপথ ব্যবহার করতে দেওয়া হবে না বলে দাবি করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) আইআরজিসির নৌবাহিনী এক কঠোর সতর্কবার্তায় জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে গুরুতর পরিণতির মুখে পড়তে পারে। মার্কিন বাহিনীর ওপর নির্ভর করে এই নৌপথ ব্যবহারের চেষ্টা করা জাহাজগুলোকেও আগুনে পুড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।