Skip to main content

গফরগাঁওয়ে বারবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শিউলীর মতবিনিময় সভা

�
• 2 min • 21 views

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নে আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে মতবিনিময় সভা করেছেন গফরগাঁও পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক দিল নাহার বেগম শিউলী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় নিজ বাসভবনে স্থানীয় সরকার নির্বাচন ও মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিউলী বারবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম খোকন মিয়ার সহধর্মিণী।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভিন। এ সময় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিন রিতা, সাংগঠনিক সম্পাদক মালতি বেগম, সহসাধারণ সম্পাদক তাসলিমা রুমিসহ বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, বিএনপি নেতা আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ব্যাপারী, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ, বিএনপি নেতা রাসেল ও বারবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক চন্দন।

সভায় গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি নুরুন্নাহার বেগম লিনো, পৌর মহিলা দলের সভাপতি সাবিহা রহমান, সহসাধারণ সম্পাদক তাসলিমা খাতুন, সহসাংগঠনিক সম্পাদক জেসমিন বেগম, দোলারী বেগম, বিলকিস বেগম ও আরিফুননাহার রিমাসহ অন্য নেত্রীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় দিল নাহার বেগম শিউলী বলেন, তাঁর স্বামী মরহুম খোকন মিয়া বারবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে সবসময় জনগণের পাশে ছিলেন। তাঁর স্বামীর সেই ভূমিকার ধারাবাহিকতায় স্থানীয় জনগণ তাঁকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন করছেন বলে তিনি উল্লেখ করেন।

শিউলী আরও বলেন, দলের সমর্থন এবং স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর সহযোগিতা পেলে স্বামীর আদর্শ ধারণ করে বারবাড়িয়া ইউনিয়নের মানুষের পাশে থাকতে চান। আগামী নির্বাচনে ইউনিয়নবাসীর সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!