Skip to main content

ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম, সম্পাদক শাহজাহান

�
• 2 min • 45 views

আলমগীর স্টাফ রিপোর্টার-

ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট কমিটিতে মো. খোরশেদ আলম সভাপতি, হাজী মো. শাহজাহান সাধারণ সম্পাদক এবং মো. রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটায় ময়মনসিংহ নগরীর সারিন্দা রেস্টুরেন্টে আয়োজিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার ইটভাটা মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণশিল্পে ইটভাটা শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে আধুনিক ও টেকসই প্রযুক্তির প্রসারের সঙ্গে পরিবেশবান্ধব উপায়ে ইটভাটা পরিচালনা নিশ্চিত করা সময়ের দাবি।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ইটভাটা শিল্পের অভ্যন্তরীণ বিভিন্ন সংকট নিরসন, মালিকদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল হবে।

নবনির্বাচিত সভাপতি মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক হাজী মো. শাহজাহান তাদের বক্তব্যে সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা মালিকদের ঐক্য বজায় রেখে নিয়মতান্ত্রিকভাবে ইটভাটা শিল্পের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত সদস্যরা।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!