Skip to main content

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: শাহজাহান খান ও ছেলেকে গ্রেফতার দেখাল আদালত

�
• 2 min • 34 views

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক নৌপরিবহণমন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) দুদকের আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবীর তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানির আগে কারাগার থেকে বাবা-ছেলেকে আদালতে হাজির করা হয়। পরে গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, আয়করদাতা হওয়া সত্ত্বেও আসিবুর রহমানের নামে ১১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ২৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া যায়। অনুসন্ধানে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ১ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ১৮৩ টাকার।

দুদকের অভিযোগ অনুযায়ী, গ্রহণযোগ্য আয় ও সম্পদের হিসাব পর্যালোচনায় আসিবুর রহমানের নামে ৯ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৬৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত ও অসঙ্গতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে।

মামলার নথিতে আরও অভিযোগ করা হয়েছে, শাহজাহান খান সংসদ সদস্য ও নৌপরিবহণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসদুপায়ে অর্জিত অর্থ দিয়ে ছেলে আসিবুর রহমানের নামে এসব স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনে সহায়তা করেছেন।

এ ঘটনায় ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাহজাহান খানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!