Skip to main content

ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ জানালেন সোহানা সাবা

�
• 2 min • 22 views

বিনোদন ডেস্ক

ছোটপর্দার পরিচিত অভিনেত্রী সোহানা সাবা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবন ও বিভিন্ন বিষয়ে তার দেওয়া বক্তব্য প্রায়ই নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দেয়। এবার ছেলের জন্মদিনে আদালতে হাজিরা দিতে গিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন এ অভিনেত্রী। একই সঙ্গে নিজেকে ‘রাজনৈতিকভাবে ফাঁসানো ব্যক্তি’ বলেও দাবি করেছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে জুলাই-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে জজকোর্টে যান সোহানা সাবা। সেখানে ধারণ করা এক ভিডিওবার্তায় ছেলের জন্মদিনে আদালতে আসতে হওয়ায় আক্ষেপের কথা জানান তিনি।

অভিনেত্রী বলেন, দিনটি তার একমাত্র ছেলের জন্মদিন। এমন একটি বিশেষ দিনে ছেলের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে নিজের সব পরিকল্পনা বাদ দিয়ে আদালতে হাজির হতে হয়েছে তাকে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করে একটি ক্যাপশনের মাধ্যমে ক্ষোভ জানান সোহানা সাবা। সমালোচকদের উদ্দেশে তিনি ‘অক্ষত’, ‘ফেকু প্রোফাইল’ এবং ‘বিদেশে বসে দেশ উদ্ধার’-এর মতো শব্দবন্ধ ব্যবহার করেন। পাশাপাশি সমালোচকদের চেহারা ও মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ছেলের জন্মদিনে আদালতে হাজিরা এবং নিজেকে রাজনৈতিকভাবে ফাঁসানো ব্যক্তি হিসেবে উল্লেখ করে দেওয়া অভিনেত্রীর ভিডিওবার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে যে জুলাই-সংক্রান্ত মামলায় তিনি হাজিরা দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য ভিডিওবার্তায় উল্লেখ করেননি সোহানা সাবা।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!