
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের অভিযানে লিংকন নামে এক যুবককে ৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার গফরগাঁও ইউনিয়নের পড়শীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন পুলিশের এসআই বিপ্লব ও এসআই সোহেল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার লিংকন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, লিংকের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।