Skip to main content

তিন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আনায়ার মন্তব্য, ভাইরাল ভিডিও

�
• 2 min • 26 views

ক্রীড়া ডেস্ক

ভারতের জাতীয় দলের তিন ক্রিকেটার শুভমান গিল, শ্রেয়াস আইয়ার ও অভিষেক শর্মাকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান আনায়া বাঙ্গার। একটি ইউটিউব সাক্ষাৎকারে তাঁর দেওয়া উত্তরসংবলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কৃষ্ণানক আত্রের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আনায়াকে ‘কিল, ম্যারি, হুকআপ’—এই তিনটি বিকল্পের মধ্যে তিন ক্রিকেটারকে বেছে নিতে বলা হয়। কাল্পনিক এই খেলায় একজনকে ‘খুন’, একজনকে ‘বিয়ে’ এবং অন্যজনের সঙ্গে ‘হুকআপ’ করার বিকল্প থেকে নিজের পছন্দ জানান তিনি।

জবাবে আনায়া বলেন, শ্রেয়াস আইয়ারকে ‘খুন’, অভিষেক শর্মাকে ‘বিয়ে’ এবং শুভমান গিলের সঙ্গে ‘হুকআপ’ করতে চাইবেন তিনি। তাঁর এই উত্তর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

‘কিল, ম্যারি, হুকআপ’ মূলত একটি প্রচলিত বিনোদনমূলক খেলা। এতে কাল্পনিক পরিস্থিতিতে কয়েকজনের মধ্যে তিন ধরনের পছন্দ বেছে নিতে হয়। আনায়ার বক্তব্যও সেই খেলার অংশ হিসেবেই দেওয়া হয়েছিল।

সঞ্জয় বাঙ্গারের সন্তান আনায়া নিজেও ক্রিকেটের সঙ্গে যুক্ত। আগে মুম্বাইয়ের হয়ে ছেলেদের বয়সভিত্তিক ক্রিকেটে খেলেছেন তিনি। ২০২২ সালে তাঁর লিঙ্গান্তর প্রক্রিয়া শুরু হয়। চলতি বছরের মার্চে তিনি জেন্ডার-অ্যাফার্মিং সার্জারি করান।

এখন আবার ক্রিকেটে ফেরার পরিকল্পনা করছেন আনায়া। পেশাদার নারী ক্রিকেটে খেলার সুযোগ পেতে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথাও ভাবছেন তিনি। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ক্রিকেটের সংশ্লিষ্ট নীতিমালার দিকে নজর রাখছেন আনায়া।

লিঙ্গান্তর প্রক্রিয়ার পর অনলাইনে হয়রানির শিকার হওয়ার অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন তিনি। আনায়ার ভাষ্য, “তারা আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়নি।”

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!