Skip to main content

গফরগাঁওয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি হানিফ খান, সম্পাদক আরিফুল ইসলাম

�
• 57 sec • 31 views

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট (আইপিসি)-এর গফরগাঁও উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক হানিফ খান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আরিফুল ইসলাম আরিফ।

সম্প্রতি আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাঁদের এ দায়িত্ব প্রদান করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ায় আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু ও মহাসচিব ওমর ফারুক সোহেলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নবনিযুক্ত সভাপতি হানিফ খান ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।

এক প্রতিক্রিয়ায় তাঁরা বলেন, গুরুত্বপূর্ণ এ দায়িত্ব অর্পণ করায় তাঁরা কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে কাজ করার চেষ্টা করবেন।

এদিকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু ও মহাসচিব ওমর ফারুক সোহেলের প্রতি গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের গভ. রেজি. নং—সি-২০৫১৫০/২৫।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!