Skip to main content

গফরগাঁওয়ে বারবারিয়া ইউনিয়নে ০৭ বছরের নাবালিকা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা, আসামি গ্রেপ্তার

�
• 45 sec • 24 views

 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বারবারিয়া ইউনিয়নে ০৭ বছরের এক নাবালিকা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মস্তু মিয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মামলার বিবরণ সূত্রে জানা যায়, শনিবার ১০ অক্টোবর ২০২৬, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে চারিপাড়া এলাকার একটি রাস্তা দিয়ে যাচ্ছিল শিশুটি। এ সময় মস্তু মিয়া তাকে রাস্তার পাশের একটি কলাবাগানে নিয়ে গিয়ে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়।

এ ঘটনায় শিশুটির বাবা গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার বিষয়ে জানতে অভিযুক্তের বাড়িতে গেলে তিনি অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ভয়ভীতি দেখান।

পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয় এবং অভিযুক্ত মস্তু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!