Skip to main content

গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

�
• 2 min • 12 views

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় গফরগাঁও উপজেলা বিএনপি কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটমহল মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন নেতারা।

র‍্যালিতে নেতৃত্ব দেন অবিভক্ত গফরগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সরদার মোহাম্মদ খুররম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আনচারুল হক, গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য হানিফ খানসহ যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু বলেন, “যুবদলে কোনো মাদকাসক্ত, চাঁদাবাজ ও অপরাধীর আশ্রয় হবে না। দলীয় পরিচয়ে কেউ অপরাধে জড়ালে তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে ২৭ অক্টোবর এই দিনে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!