Skip to main content

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন কোচ মোসাদ্দেক ছোটন

�
• 37 sec • 31 views

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা জেলা ক্রিকেট দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন আর নেই। শনিবার সকালে ঢাকায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

২০১১ সালে বিসিবিতে যোগ দেন মোসাদ্দেক হোসেন ছোটন। এরপর দীর্ঘ কোচিং জীবনে বয়সভিত্তিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দলের পাশাপাশি যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) কোচিং প্যানেলেও কাজ করেছেন এই কোচ।

মোসাদ্দেক হোসেন ছোটন বিসিবি-এসিসি লেভেল-২ সনদপ্রাপ্ত কোচ ছিলেন। তার মৃত্যুতে দেশের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!