Skip to main content

আইন ও বিচার বিভাগের আদেশে একযোগে বদলি ৮৫ সাবরেজিস্ট্রার

�
• 2 min • 15 views

নিজস্ব প্রতিবেদক

দেশের ৮৫ জন সাবরেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

বদলির তালিকায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন জেলার সাবরেজিস্ট্রাররা রয়েছেন। তাঁদের মধ্যে অনেকে এক জেলা থেকে অন্য জেলায়, আবার কেউ একই জেলার বিভিন্ন উপজেলায় দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া কয়েকজন কর্মকর্তাকে ঢাকার বিভিন্ন সাবরেজিস্ট্রি কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের উল্লেখযোগ্য কয়েকজন

মো. নোয়াজ মিয়াকে ঢাকা সদর থেকে নরসিংদী সদর, মো. আবরার ইবনে রহমানকে ঢাকা সূত্রাপুর থেকে মাদারীপুরের শিবচর, মুহাম্মদ সাদ্দাম হোসেন খানকে ঢাকা মিরপুর থেকে মানিকগঞ্জের ঘিওর, মাহবুবুর রহমানকে ঢাকা সদর রেকর্ডরুম থেকে চট্টগ্রামের পটিয়া এবং আব্দুল্লাহ আল মামুনকে ঢাকা গুলশান থেকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বদলি করা হয়েছে।

এ ছাড়া আব্দুল কাদিরকে ঢাকা মোহাম্মদপুর থেকে সিলেট সদর, মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে ঢাকা ডেমরা থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়া, রাফায়েল ফাতেমীকে ফুলবাড়িয়া থেকে পাবনার সুজানগর এবং মো. রফিকুল ইসলামকে নওগাঁর মহাদেবপুর থেকে ময়মনসিংহ সদরে পদায়ন করা হয়েছে।

ময়মনসিংহ জেলার বিভিন্ন কার্যালয়েও একাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মো. জাহিদ হাসানকে ময়মনসিংহ সদর থেকে নেত্রকোনার বারহাট্টা, আজমেরী নির্ঝরকে ধোবাউড়া থেকে গৌরীপুর এবং মো. রফিকুল ইসলামকে গৌরীপুর থেকে ধোবাউড়ায় পাঠানো হয়েছে। অভিজিত করকে কক্সবাজারের টেকনাফ থেকে ময়মনসিংহের কান্দিপাড়া এবং স্বপ্না বিশ্বাসকে কান্দিপাড়া থেকে নান্দাইলে বদলি করা হয়েছে।

অন্যদিকে, কামরুজ্জামান কবিরকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে রাজশাহীর ভবানীগঞ্জ, মো. হাফিজুর রহমানকে গাজীপুরের কালীগঞ্জ থেকে শেরপুরের নকলা এবং মো. সাজ্জাদ হোসেনকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গাজীপুরের শ্রীপুরে বদলি করা হয়েছে।

তালিকায় আরও রয়েছেন বিভিন্ন জেলার সাবরেজিস্ট্রাররা। তাঁদের মধ্যে কয়েকজনকে নিবন্ধন অধিদপ্তর থেকে দেশের বিভিন্ন উপজেলায় পদায়ন করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার কর্মকর্তাদের ঢাকার সূত্রাপুর, মিরপুর, গুলশান, বাড্ডা, ডেমরা, ধানমন্ডি, তেজগাঁও, মোহাম্মদপুর, পল্লবী ও আশুলিয়াসহ বিভিন্ন কার্যালয়ে বদলি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, বদলি হওয়া সব কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!