Skip to main content

পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় কূটনীতির ওপর গুরুত্ব শফিকুর রহমানের

�
• 45 sec • 20 views

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা ও উদ্যোগের প্রশংসা করেন ড. শফিকুর রহমান। তিনি বলেন, যুদ্ধের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

এ সময় বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন পাকিস্তানের হাইকমিশনার। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!